মাধবপুরে দু'পক্ষের সংঘর্ষ নিহত ১

আপডেট : ০৩ মে ২০১৭, ১৭:৩৫
হবিগঞ্জের মাধবপুর পৌর সভার আলাকপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মানজু মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত ও মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।  
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পৌরসভার আলাকপুর গ্রামের মানজু মিয়া এবং একই গ্রামের বেনু মিয়ার লোকজন পূর্ব বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত মানজু মিয়ার অবস্থার অবনতি হলে কতৃব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করলে রাত ৯টার দিকে তিনি পথিমধ্যে মারা যান।
 
থানার পরিদশর্ক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, এ ঘটনায় এখানও কেউ অভিযোগ করেনি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।