ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভাব অনটনের কারণে সাইয়িদ মিয়া (৩৭) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কোড্ডা গ্রামের এ ঘটনা ঘটে। সাইয়িদ মিয়া ওই গ্রামের আবদুল ছামাদের ছেলে।
তার লাশ বুধবার বিকেলে পুলিশ আখাউড়া হাসপাতাল থেকে উদ্ধার করে।
আখাউড়া থানার এসআই নাজমুল হাসান জানান, নিহত সাইয়িদ মিয়া ঋণগ্রস্ত ছিলেন। ঋণের টাকা না দিতে পারায় এবং পাওনাদারদের চাপে সে তার নিজ বসত ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়।
এ সময় বাড়ির আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/সাব্বির
