নেত্রকোনার দুর্গাপুরকে বন্যাদুর্গত এলাকা হিসেবে ‘ওএমএস’-এর মাধ্যমে পৌরসভায় খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু করে বন্ধ করার প্রতিবাদে বুধবার সকালে স্থানীয় পৌরবাসী উপজেলা পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
সরেজমিনে দেখা যায়, দুর্গাপুর পৌরসভায় ৩ জন ওএমএস ডিলারের দোকানে চাল ও আটা বিক্রি করা হতো। প্রতিদিনের মতো ভোর থেকে শত শত ক্রেতা ওএমএসের দোকানে ভিড় করলে ডিলারগণ জানান, প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে পৌর এলাকায় চাল ও আটা বিতরণ বন্ধ রেখে ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হবে। পরবর্তিতে বিক্ষুব্ধ শত শত পুরুষ-মহিলা বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদের সামনে অবস্থান নিলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বিক্ষুব্ধ জনতার উদ্দ্যেশে বলেন, ‘আমি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, অচিরেই পৌর এলাকাতে ওএমএস চালু করা হবে।’
ইত্তেফাক/নূহু
