হাজীগঞ্জে ইয়াবাসহ আটক ৫

আপডেট : ০৪ মে ২০১৭, ১২:১৯
 
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ ২৯’শ ইয়াবাসহ চার নারী ও এক পুরুষকে আটক করেছে। বুধবার রাত সাড়ে ৮টায় বিশেষ অভিযান চালিয়ে হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় মজুমদার বাড়ির কাজলী বেগমের ঘর থেকে এদেরকে ইয়াবাসহ আটক করা হয়। 
 
ইয়াবার চালনটি কক্সবাজার থেকে এখানে নিয়ে আসা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন ও থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম। 
 
আটককৃতরা হলেন- কক্সবাজার এলাকার রুজিনা খাতুন (৫০), ফরিদা বেগম (৬০), আবুল কালাম (২৭), চট্টগ্রাম গ্রাম এলাকার রিনা বেগম (২৫) ও হাজীগঞ্জের কাজলী বেগম (৪০)। 
 
বুধবার রাতেই তাদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 
 
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম বলেন, দীর্ঘ দিন ধরে এই চক্রটিকে নজরদারীতে রাখা হয়েছে। অবশেষে এ বছরের সর্ববৃহৎ চালানসহ পাঁচজনকে আটক করতে সক্ষম হয়েছি। চালান গ্রহণকারী ছটকে পড়লেও আমরা তার তথ্য পেয়েছি। তাকেও আটকের চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/কেকে