তাড়াশে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট : ০৪ মে ২০১৭, ১২:২৪
 
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় ছালমান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের কহিত নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ছালমান উপজেলার কহিত গ্রামের মো. মোস্তফার ছেলে।
 
জানা গেছে, ইঞ্জিন চালিত চার চাকার ধান বোঝাই একটি ভটভটি গাড়ি সিংড়ার ধামাইচ গ্রাম থেকে আসছিল। গাড়িটি তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের কোহিত নামক স্থানে শিশু ছালমানকে দ্রুত বেগে ধাক্কা দিলে ঘটগনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/কেকে