শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন : আইনমন্ত্রী

আপডেট : ০৪ মে ২০১৭, ১৬:২২
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেষে সামগ্রিক উন্নয়নের সূচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। 
 
রাজধানীতে হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে  বৃহস্পতিবার বাংলাদেশে লায়ন্স ক্লাবস (লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫এ১) এর ২২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 
 
আইনমন্ত্রী বলেন, দেশের অবকাঠামো, শিক্ষা, অর্থনীতিসহ সামগ্রিক উন্নয়নের সূচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এই সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে। 
 
লায়নদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা সমাজের দায়িত্বশীল অংশীদার। আপনাদের সহযোগিতা ও অংশীদারিত্ব ছাড়া উন্নয়ন এবং কোনো চ্যালেঞ্জ মোকাবেলাও সম্ভব নয়। আমি আপনাদের দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। 
 
লায়ন কল্পনা রাজিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ কে এম রেজাউল হক, এফবিবিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।বাসস
 
 
ইত্তেফাক/ইউবি