সরিষাবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় দুই বৃদ্ধ নিহত

আপডেট : ০৪ মে ২০১৭, ১৭:১৯
 
জামালপুরেরর সরিষাবাড়ীতে পিক আপ ভ্যানের চাপায় আব্দুল মান্নান (৭৫) ও হাতেম আলী (৭০) নামে দুই বৃদ্ধ নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পোগলদিঘা ইউনিয়নের বিসমিল্লাহ মোড়ে এ ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।
 
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ার পাড় গ্রামের আব্দুল মান্নান ও হাতেম আলী মোড়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। তারাকান্দি গামী পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই জনকে চাপা দিয়ে গাড়ী চালক ও হেলপার পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল মান্নান ও হাতেম আলীকে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন। অপর পথচারী আনিছুর রহমানকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান জানান, নিহত দুই জনের লাশ ও পিক আপ ভ্যান থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/জামান