নেদারল্যান্ডের আমস্টারডাম আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ান এক যাত্রীর ব্যাগ থেকে লুকানো অবস্থায় কয়েক ডজন বিষাক্ত সাপ, ব্যাঙ উদ্ধার করেছে দেশটির শুল্ক কর্মকর্তারা।
ব্রাজিল থেকে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা ব্যক্তিটি শিপোল বিমানবন্দরে যাত্রা বিরতি কালে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ডাচ কর্মকর্তারা।
খাদ্য ও ভোক্তা নিরাপত্তা সংস্থা (এনভিডব্লিউএ) জানায়, ‘ব্যাগের মধ্যে লুকানো অবস্থায় কয়েক ডজন জীবন্ত সাপ, ব্যাঙ, তেলাপোকা, গিরগিটি ছিল। এদের বেশির ভাগই ছিল খুবই বিষাক্ত প্রজাতির’
জব্দকৃত প্রাণীর মধ্যে ছিল ২৬ টি বিষাক্ত ল্যন্সহেড সাপ, ১০ টি বিষাক্ত ব্যাঙ ও ৩৩ টি তেলাপোকা ও বিলুপ্ত প্রজাতির গিরগিটি।
এনভিডব্লিউএ আরো জানায়, ‘প্লাস্টিকের ঠোঙ্গায় মুরিয়ে নিয়ে প্রাণীগুলো মানুষটির ব্যাকপ্যাকে খুব গোপনভাবে লুকানো ছিল। প্রাণী পাচারের একটি মামলা গ্রহণ করা হয়েছে।
পরবর্তী তদন্তের জন্য আটক ব্যক্তিটিকে হাজতে পাঠানো হয়। সাপ ও তোলাপোকা গুলোকে পশু আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দ্যা গার্ডিয়ান।
ইত্তেফাক/রেজা
