হাজীগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৪ মে ২০১৭, ১৮:৪১
 
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর হাজী বাড়ীতে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু এনায়েতপুর হাজী বাড়ীর কামাল হোসেনের ছেলে জিহাদ (৫) ও মোস্তফা কামালের ছেলে শাওন (৪)।
 
শিশু দুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে স্বাস্থ্য কর্মকর্তা আলী নুর বশির আহম্মদ ও কর্তব্যরত চিকিৎসক সুলতানা রাজিয়া তাদের মৃত ঘোষণা করেন।
 
মৃত জিহাদের বাবা কামাল হোসেন বলেন, 'সকালে শাহরাস্তির বোস্তা গ্রামে দাওয়াত খেয়ে সবাই বাড়ীতে আসি। দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে জিহাদ ও শাওন পুকুরে খেলার ছলে পানিতে ডুবে মারা গেছে।'
 
এদিকে মৃত্যুর খবর শুনে উৎসুক জনতা হাসপাতালে ভাঙচুর ও কর্তব্যরত চিকিৎসকদের লাঞ্ছিত করে। হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদুল ইসলাম বলেন, 'হাসপাতাল ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে মজিবুর রহমান নামের একজনকে আটক করা হয়েছে।'
 
ইত্তেফাক/জামান