জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে এলএলবি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ)/এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং/মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট/ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক কোর্সে অনলাইন ভর্তির আবেদন ৯মে বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩জুন রাত ১২টা পর্যন্ত চলবে।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদী অন-ক্যাম্পাস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে অনলাইনে ভর্তির আবেদন ৯মে বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩জুন রাত ১২টা পর্যন্ত চলবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
ইত্তেফাক/জামান
