রংপুরে আনসারুল্লাহ বাংলা টিমের আঞ্চলিক প্রধান গ্রেফতার

আপডেট : ০৪ মে ২০১৭, ২০:০৯
 
রংপুরে আনসারুল্লাহ বাংলা টিমের আঞ্চলিক প্রধান জাহিদ হাসান ওরফে আবু জায়েদ আল আনসার'কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বৃহস্পতিবার নগরীর কেরানী পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
জাহিদ হাসান ওই এলাকার আব্দুল্লাহ এর পুত্র। জানা যায়, জাহিদ হাসান এর নেতৃত্বে কয়েকজন সদস্য প্রাথমিকভাবে জঙ্গি মতবাদে উদ্বুদ্ধ হয়ে অনলাইনে সংগঠিত হয় এবং পরস্পরের মধ্যে বিশ্বাস স্থাপনের পর জাহিদ হাসান এ গ্রুপের প্রধান মনোনীত হন। এছাড়া গ্রুপের সদস্যদের মধ্যে তারা বিভিন্ন দায়িত্ব বণ্টন করে।
 
তাদের একজন সদস্য সকলের একত্রিত হওয়ার জন্য স্থান নির্বাচন ও বাসা ভাড়া করে। অপর একজন সদস্য বিভিন্ন দেশীয় অস্ত্র, বোমা তৈরির উপাদান সংগ্রহ করে। তাদের পরিকল্পনা ছিল নতুন আবাস স্থলে একত্রিত হয়ে তারা বিভিন্ন প্রকার কাজ (চাকরী, টিউশনি) করে অর্থ রোজগার করবে। এছাড়াও বিভিন্ন মাজারের দানবাক্স ও এনজিও হতে অর্থ সংগ্রহের জন্য হামলার পরিকল্পনা করে।
 
তারা বোমা তৈরির কৌশল রপ্ত করে প্রাথমিকভাবে প্রস্তুত করে বিস্ফোরণের চেষ্টা করে। আরো জানা যায়, কিছু দিনের মধ্যে ভাড়া বাসায় একত্রিত হয়ে টার্গেট নির্বাচন করে হামলার পরিকল্পনা বাস্তবায়ন করত।
 
ইত্তেফাক/জামান