যশোর বোর্ডে দুই প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

আপডেট : ০৪ মে ২০১৭, ২০:২৮
 
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০১৭ সালের এসএসসিতে দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। গতবছর শতভাগ অনুত্তীর্ণের তালিকায় ছিল তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। তবে তার আগের তিন বছরে যশোর বোর্ডে শূন্যভাগ পাসের হারের কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না।
 
আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল থেকে পাঁচজন এবং উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিলেও এদের সবাই ফেল করেছে বলে জানিয়েছেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। অপরদিকে এ বছর শতভাগ অনুত্তীর্ণের তালিকায় রয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জের আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল ও সাতক্ষীরার তালা উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়।
 
গত বছরও শূন্যভাগ পাসের হারের তালিকায়ও ছিল সাতক্ষীরার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া বাকি দু'টি শিক্ষা প্রতিষ্ঠান হলো বাগেরহাটের নেহালখালি বালিকা উচ্চ বিদ্যালয় ও একই জেলার সাবেরা ফেরদৌসী বালিকা উচ্চ বিদ্যালয়।
 
ইত্তেফাক/জামান