কাউখালীতে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা

আপডেট : ০৪ মে ২০১৭, ২০:৪৪
 
পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস লাগিয়ে পলি আক্তার (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলি উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ নিলতী গ্রামের দিন মজুর মাহাবুব খানের মেয়ে। সে স্থানীয় পার-সাতুরিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিল।
 
বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশ পেলে পলি গণিতে অকৃতকার্য হওয়ার খবর পায়। এরপর বিকেল পাঁচটার দিকে সে ঘরের ভিতরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
 
এসময় বাড়ির লোকজন পলিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে নামিয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান