শ্রীমঙ্গলে এক পরিবারের দুই শিশু ক্যান্সারে আক্রান্ত

আপডেট : ০৪ মে ২০১৭, ২২:২০
 
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নে একই পরিবারের দুই কন্যা শিশু ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে।
 
ইউনিয়নের ভূজপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. ছায়েদ আলীর দুই কন্যা জেলি আক্তার (১০) ও শেলি আক্তার (৮)। তারা একসঙ্গে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (শিশু বিভাগ) ডা. বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের অধীনে চিকিৎসাধীন রয়েছে।
 
জেলি ও শেলির দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসা খরচ মেটানো একেবারেই অসম্ভব। তাদের পিতা মো. ছায়েদ আলী জানান, গত প্রায় চার মাসেই তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। এ দুজনের চিকিৎসা করাতে গিয়ে পুরো পরিবারটি পথে বসার উপক্রম। এ অবস্থায় তিনি তার দুই মেয়েকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবানদের কাছ থেকে মানবিক সহায়তা কামনা করেছেন।
 
তাকে সাহায্য পাঠাবার ঠিকানা: মো. ছায়েদ আলী, একাউন্ট নং-০১০১০২৭৯, সোনালী ব্যাংক, সাতগাঁও শাখা অথবা বিকাশ নং-০১৭৫৮ ৬১৪০৪৭।
 
ইত্তেফাক/জামান