বরিশালে বিদেশী মদসহ এক ব্যক্তি গ্রেফতার

আপডেট : ০৫ মে ২০১৭, ০২:৫৫

নগরীর ব্যস্ততম  এলাকা বটতলা  থেকে ১০ বোতল বিদেশী মদ ও একটি মাইক্রোবাসসহ সুমন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সুমন নগরীর বটতলা এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে বটতলা এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালায়। ঐ মাইক্রোবাসটি চেকপোষ্টে এলে তাতে তল্লাশী চালিয়ে দশটি মদের বোতল পাওয়া যায়।

কোতয়ালী মডেল থানার ওসি শাহ আওলাদ হোসেন মামুন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বটতলা এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

ইত্তেফাক/নূহু