সাতক্ষীরায় জামায়াতকর্মীসহ আটক ৫৩

আপডেট : ০৫ মে ২০১৭, ১৩:১৭
সাতক্ষীরায় জেলাব্যাপী পুলিশের অভিযানে জামায়াতের এক কর্মীসহ ৫৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৯ জন, কলারোয়া থানা ৭ জন, তালা থানায় ৮ জন, কালিগঞ্জ থানায় ৭ জন, শ্যামনগর থানায় ৩ জন, আশাশুনি থানায় ৪ জন, দেবহাটা থানায় ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে পুলিশ ৪ জনকে আটক করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএম।