ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। তবে মার্কেটের একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
মার্কেট কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসের যুবরাজ জানান, রাজলক্ষ্মী কমপ্লেক্সের ৬ষ্ঠতলা ভবনের ৫ম তলার একটি দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
