শুক্রবার সকালে যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে এক কৃষকসহ দু’জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে মারা গেছে হালের দুটি বলদ।
স্থানীয়রা জানায়, সকাল ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর এলাকার একব্বর আলীর ছেলে কৃষক ইউনুস আলী হালের দুটি বলদ নিয়ে মাঠে যাচ্ছিলেন। ওই সময় বজ্রপাত হলে তিনি ও গরু দুটি মারা যায়। এদিকে একই উপজেলার বায়সা এলাকার তাজউদ্দিনের ছেলে জসিমুদ্দিন সকালে শসা তুলতে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। জসিমুদ্দিন এবার এসএসসি পাশ করেছেন। ঝিকরগাছা থানার ওসি মাসুদ করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
