নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ব্যাপী একাডেমি মিলনায়তনে হাজং সমাবেশ ও বাষিক দেউলি উৎসব অনুষ্ঠিত হয়।
দু’দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সভাপতি নির্বাহী পরিষদ ড. মো. মুশফিকুর রহমান, উদ্বোধন শেষে একাডেমির হলরুমে তার সভাপতিত্বে ‘‘সংসকিতিলী দুহারতে ঘুচুক আনদার’’ (সংস্কৃতির আলোয় ঘুচাক অন্ধকার) এই শ্লোগানকে সামনে রেখে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও তাদের জীবন যাত্রার মান উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়ামিন হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, পৌর মেয়র হাজী মাওলানা আ. সালাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গাপুর থানা খাঁন মো. হুমায়ুন কবীর জেলা পরিষদ সদস্য মো. শফিকুল ইসলাম, আদিবাসী লেখক ও গবেষক রেভা. মনীন্দ্র নাথ মারাক, কালচারাল একাডেমীর পরিচালক শুভ্র চিরান, বাংলাদেশ হাজং উন্নয়ন কমিটির সভাপতি খগেন্দ্র হাজং, আদিবাসী নেতা মতিলাল হাজং, স্বপন হাজং প্রমুখ। আলোচনা শেষে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজং সম্প্রদায়ের সাংস্কৃতিক দলের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
