ধামরাই উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কুশুরার সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা এমএ মালেক।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আহমদ আল জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর এ্যাড. মোহাম্মদ আলী, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহসম্পাদক মনোয়ার হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান. ধামরাই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
