ময়মনসিংহে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ০৫ মে ২০১৭, ১৯:৪০
ময়মনসিংহ থেকে অস্ত্রসহ মামুন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।
 
শুক্রবার দুপুরে ময়মনসিংহ শহরের আকুয়া ওয়ারলেস গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
র‌্যাব জানায়, মামুন ও তার লোকজন দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছে। তার লোকজন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে  আকুয়া ওয়ারলেস গেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী অপর সন্ত্রাসী রাসেল পালিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি