সড়ক দুর্ঘটনায় ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক আহত

আপডেট : ০৬ মে ২০১৭, ১৩:৫২
 
সড়ক দুর্ঘটনায় ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার(জ্যেষ্ঠ প্রতিবেদক) সমীর কুমার দে গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনের সড়ক ‘রোকেয়া সরণী’তে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
 
আহত অবস্থায় তাকে রাজধানীর জাতীয় অর্থপেডিকস হাসপাতাল ও পুনর্বাসনে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি অর্থপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলমের চিকিৎসাধীন রয়েছেন।
 
চিকিৎসকরা জানিয়েছেন, তার বাম হাতের কব্জি ভেঙ্গে গেছে। ডান পায়ের বিভিন্ন স্থানে জখম হয়েছে এবং মুখে আঘাতপ্রাপ্ত হয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর