কোচিং শেষে বাড়ি ফেরা হলো না জাহিদুল ও তিথির। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তাদের। সিরাজগঞ্জের বেলকুচিতে এ ঘটনা ঘটে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে শাহীন কোচিং সেন্টার থেকে ক্লাস করে বাড়ি ফেরার সময় বেলকুচি কলেজ মোড়ে (কড়িতলায়) পল্লী বিদ্যুতের পোল বাহী একটি ট্রাক কোচিং ভ্যানকে চাপা দেয়। এতে বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জাহিদুল (৭) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত একই এলাকার ফারুক হোসেনের মেয়ে তিথিকে (৬) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে বেলকুচি থানায় মামলা হয়েছে ।
