মেহেরপুর সদর উপজেলার আমঝুপি থেকে পাকিস্থান আমলের গুলি, গ্রেনেড ও হেলমেট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঐ গ্রামের এরশাদের বাড়ির পিছন থেকে এগুলো উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, আমঝুপি গ্রামের সাকোপাড়ার এরশাদ তার নিজ বাড়ির পিছনে প্রচণ্ড বৃষ্টির পানিতে একটি গর্ত দেখতে পান। মাটি কাটার এক পর্যায়ে গর্তের নীচ থেকে বেরিয়ে আসে গুলি। পরে সদর থানা পুলিশে খবর দেন তিনি। এ সময় ঘটনাস্থলে আসে পুলিশের একটি দল। আরও একটু খননের পর সেখান থেকে পাওয়া যায় ৬২ রাউন্ড পাকিস্থান আমলের গুলি, একটি গ্রেনেড ও একটি হেলমেট।
পুলিশ সুপার আনিছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হেলমেট, গ্রেনেড ও গুলিগুলো যুদ্ধকালীন সময়ের।
