ধর্মের নামে রাজনীতি বন্ধ করতে হবে: শাহরিয়ার কবীর

আপডেট : ০৬ মে ২০১৭, ১৯:৩২
 
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর বলেছেন, 'ধর্মের নামে রাজনীতি বন্ধ করতে না পারলে ২০১৯ সালের নির্বাচনে দেশে কেয়ামত হয়ে যাবে।'
 
তিনি বলেন, 'সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশে খুতবার নীতিমালা থাকতে পারলে আমাদের দেশে পারবে না কেন?'
 
একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এবং প্রস্তাবিত মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার অপরাধ আইন বিষয়ে এক মতবিনিময় সভায় শনিবার বিকেলে যশোর প্রেসক্লাবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
বিশিষ্ট আইনজীবী কাজী আব্দুস শহীদ লালের সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান