মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের কাছে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে এই লাশ উদ্ধার করা হয়।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির এসআই জয়নাল আবেদীন জানান, স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল কালো গেঞ্জি ও হাফ প্যান্ট।
ইত্তেফাক/ইউবি
