তরুণদের হূদরোগ

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:৩৭

ডা. তানজিয়া নাহার তিনা

দেশে দিন দিন বাড়ছে হূদরোগে আক্রান্তদের সংখ্যা। বয়স্কদের পাশাপাশি হূদরোগে আক্রান্ত হচ্ছেন তরুণরাও। চিকিত্সকদের মতে, কিছুদিন আগ পর্যন্তও দেশে বয়স্কদের মধ্যেই হূদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি ছিল। তবে গত কয়েক বছরে তরুণ সমাজ এমনকি শিশুদের মধ্যেও হূদরোগে আক্রান্ত হওয়ার হার বেড়েই চলেছে। এতে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুহার বেড়েই চলেছে দিনদিন।

বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৭০ সালের পর থেকে উন্নত বিশ্বের পাশাপাশি মধ্যম ও স্বল্প আয়ের দেশগুলোতেও হূদরোগে আক্রান্ত হওয়ার হার দিন দিন বাড়ছে। উচ্চ রক্তচাপ, মানসিক চাপ, ফাস্টফুড গ্রহণ, কায়িক পরিশ্রম না করা, ধূমপান, অতিরিক্ত ওজন, সুষম খাদ্যের অভাব এবং মাত্রাতিরিক্ত কোলেস্টেরল হূদরোগের অন্যতম কারণ।

অথচ সামান্য কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকা সম্ভব। সুষম খাদ্যাভ্যাস, ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ, রক্তে সুগার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ, নিয়মিত শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণ ইত্যাদি অভ্যাসগুলোর মাধ্যমে হূদরোগের ঝুঁকি থেকে বেঁচে থাকা সম্ভব। এছাড়া মানসিক চাপ কমিয়ে হতাশাগ্রস্ত জীবন থেকে দূরে থাকাও প্রয়োজন।

লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ