মাদকের বিস্তার রোধে জনগণকে সম্পৃক্ত করতে হবে ------------------- আইজিপি

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:৩৮

সিরাজগঞ্জ প্রতিনিধি

পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন,  প্রধানমন্ত্রীর নির্দেশ মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিতে হবে। আমরাও জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অনেক দিন আগে থেকেই এগোচ্ছি। মাদক একটি সামাজিক সমস্যা। মাদক সমস্যাটি শুধু পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে অভিযানের মাধ্যমে রোধ করা সম্ভব না। এক্ষেত্রে প্রয়োজনে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সমাজের সকল স্তরের জনগণকে সম্পৃক্ত করতে হবে। গতকাল মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন মাঠে নবনির্মিত স্বোপার্জিত পতাকা ভাস্কর্য ও মহিলা ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন ও সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকালে পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত এবং পুরস্কার বিতরণ করা হয়।