নাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ৮২ স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে। জঙ্গি গোষ্ঠীটি তিন বছর আগে যে ২শরও বেশি স্কুলছাত্রীকে অপহরণ করেছিল তাদের মধ্যে এই ৮২জনও ছিল।
নাইজেরীয় কর্তৃপক্ষের সঙ্গে বোকো হারামের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ৮২জন চিবোক মেয়েকে শনিবার মুক্তি দেয়া হয়েছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় টুইটারে একথা জানায়। বার্তায় আরো জানানো হয়, রবিবার আবুজায় তাদেরকে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
