ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহাজালাল হলের প্রভোস্ট এবং তিন হাউস টিউটর পদত্যাগ করেছেন বলে গুঞ্জন উঠেছে।
রবিবার বিকেলে তারা পদত্যাগ করলেও বিষয়টি গোপন করার চেষ্টা করেছেন সংশ্লিষ্টরা। সোমবার বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলামের কাছে পদত্যাগের চিঠিটি পৌঁছেনি বলে তিনি জানান।
পদত্যাগকারী শিক্ষকরা হলেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাদিকুল ইসলাম, হাউস টিউটর প্রভাষক দেবাশিস সরকার দেব, মো. মাসুদুল করিম ও মো. শাহাদাৎ হোসেন।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাদিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে, বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পদত্যাগের বিষয়টি বারবার জানতে চাওয়া হলেও তিনি বলেন, `তোমরা তো সব জেনেই গেছ, আর কি জানতে চাও, আমি পরে কথা বলবো।'
ইত্তেফাক/ইউবি
