পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় যুব সংহতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা জেপি কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপজেলা যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি জেপির সহসভাপতি কাওছার আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, উপজেলা যুব সংহতি নেতা বাশার মৃধা, লাভলু হাওলাদার, বাসু দেব, ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক জসীম মীর প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা যুব সংহতির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ইন্দুরকানীতে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর দলকে গতিশীল করার লক্ষ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি
