বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জেপির শুভেচ্ছা

আপডেট : ০৯ মে ২০১৭, ২২:৩৫
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং  পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
 
এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, মহামতি গৌতম বৌদ্ধ পৃথিবীতে সকল জনগণের জন্য অহিংশার মহান বানী প্রচার করে গেছেন। শান্তি ও সৌহার্দের এবং সকল জীবে ভালোবাসা ছিল তার আদর্শের মূলমন্ত্র, আজকে এই সংঘাত পূর্ণ বিশ্বে তার বানী সৌহার্দ্য স্থাপন করতে পারে। কারণ তার শিক্ষার মূল মন্ত্র ছিল জগতের সকল প্রাণী সুখী হোক।  
 
 
ইত্তেফাক/ইউবি