বগুড়ার আদমদীঘিতে একই রাতে তিনটি মাছচাষ পুকুরে বিষ প্রয়োগ করায় প্রায় ৬ লক্ষাধিক টাকার শিং মাছের পোনা মাছ বিনষ্ট করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, আদমদীঘির বশিকোড়া গ্রামের ফেরদৌস মন্ডল একই গ্রামের আহমদ মন্ডলসহ তার শরীকদের নিকট থেকে পৃথক তিনটি পুকুর লিজ গ্রহন করে মাচচাষ করেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে কেবা কারা পূর্বশক্রতামূলক তিনটি পুকুরেই বিষ প্রয়োগ করলে উল্লেখিত পরিমান শিং পাঙ্গাস, সিলভার মাছসহ বিভিন্ন জাতের মাছের পোনা বিনষ্ট হয়।
ইত্তেফাক/সাব্বির
