একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-জেপি’র এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পিরোজপুর-২ আসনে ১৪ দলের প্রার্থী ও জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে সাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ আসনে জেপি’র সাইকেল প্রতীকে ভোট দেওয়ার অর্থ হলো শেখ হাসিনাকে ভোট দেওয়া।’ বক্তারা আরও বলেন, ‘শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার সদস্য ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এই এলাকায় গত ৩৪ বছরে এবং বিশেষত ইন্দুরকানি উপজেলায় গত পাঁচ বছরে উন্নয়ন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও মানুষের ভাগ্য পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই ধারা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে তাঁকে আবারও ইন্দুরকানি, ভাণ্ডারিয়া ও কাউখালী থেকে নির্বাচিত করতে হবে।’
সভায় জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথি ছিলেন। ইন্দুরকানি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জেপি’র সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু জোমাদ্দার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারেক, ইন্দুরকানি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, সাংগঠনিক সম্পাদক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার, যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন সেলিম, পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহবুদ্দিন হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান হাওলাদার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন বয়াতী, উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমীন বাঘা, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলরুবা মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানির সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল কবির তালুকদার মজনু, জেপি’র উপজেলা সহ-সভাপতি ও পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, জেপি’র উপজেলা সহ সভাপতি শহীদুল ইসলাম দোদুল, পাড়েরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম হাওলাদার, বালিপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান শামছুর রহমান খান, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল হাকিম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুর রহমান লিটন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা পাপিয়া সুলতানা, ইন্দুরকানি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শাওন হাওলাদার, উপজেলা মহিলা পার্টির সভানেত্রী শারমীন হোসেন, সাধারণ সম্পাদিকা রাজিয়া সুুলতানা রানী, উপজেলা যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মজনু হোসেন রনি ও সদস্য সচিব আক্তারুজ্জামান।
জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু’র ইন্দুরকানি সফরকালে তাঁর সঙ্গে ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিজামুল হক নান্না প্রমুখ।
