গত ১ এপ্রিল দৈনিক ইত্তেফাকের প্রিন্ট সংস্করণে ‘পুরান ঢাকায় বেপরোয়া বাহাদুরশাহ মিনিবাস’ শিরোনামে প্রকাশিত সংবাদে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে এর প্রতিবাদ জানিয়েছেন হোসনে মোবারক রিশাদ। তিনি বলেন, পরিবহন সেক্টরের কোনো মালিক বা মালিক সমিতির কোনো ব্যক্তির সঙ্গে তার পরিচয় নেই। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা।
প্রতিবেদকের বক্তব্য: পরিবহন মালিক সমিতির নেতা ও শ্রমিকদের অভিযোগের ভিত্তিতেই উক্ত প্রতিবেদনে হোসনে মোবারক রিশাদের নামটি এসেছে। তাদের সম্মিলিত অভিযোগের প্রেক্ষিতে প্রতিবেদনটি করা হয়েছিল।
