রাজশাহীর চারঘাটে বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্য

আপডেট : ১১ মে ২০১৭, ১৩:৪৮
 
রাজশাহীর চারঘাটে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার নন্দনগাছি মসলেম বিস্কুট কারখানায় এ ঘটনা ঘটে।
 
নিহত নয়ন আলী (১৯) উপজেলার খোর্দ্দগোবিন্দপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে। এ বিষয়ে মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।
 
মডেল থানার এসআই জহুরুল ইসলাম জানান, নয়ন রাতে কাজের ফাঁকে বিদ্যুতের চার্জে থাকা ভ্যান গাড়ির উপর ঘুমিয়ে পড়লে নয়ন বিদ্যুতায়িত হয়ে ছটফট করতে থাকে। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চারঘাট মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।