আমরা হত্যাযজ্ঞ বন্ধ করতে যাচ্ছি: ট্রাম্প

আপডেট : ১৩ মে ২০১৭, ১৭:৩৫
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 'আমরা হত্যাযজ্ঞ বন্ধ করতে যাচ্ছি। আমি মনে করছি আমরা ভালো কিছুই করতে যাচ্ছি এবং যা ঘটছে তাও অনেক ইতিবাচক।' 
 
ট্রাম্প রাশিয়া ও সিরিয়া বিষয়ে কথা বলতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সঙ্গে বুধবার সাক্ষাতকালে এ কথা বলেন। খবর এএফপি'র।
 
সাক্ষাত শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'রাশিয়া ও বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।' তিনি বলেন, 'আমরা সিরিয়া নিয়ে আলোচনা করেছি।
 
হোয়াইট হাউজে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প কিসিঞ্জারের সঙ্গে সাক্ষাত করেন।
 
ইত্তেফাক/জামান