আলজেরিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রাখবে বিরোধীরা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০০:৩৬

ব্যাপক বিক্ষোভের মুখে আগামী ২৮ এপ্রিলের মধ্যে পদত্যাগ করছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফ্লিকা। বিক্ষোভকারীদের এক নেতা এবং আইনজীবী মুস্তাফা বৌচাচি জানিয়েছেন, প্রেসিডেন্ট কেবল পদত্যাগ করলেই সমস্যার সমাধান হবে না। রাজনৈতিক সংস্কার করতে হবে। এজন্য তারা বিক্ষোভ অব্যাহত রাখবেন। তিনি জানান, এখনই প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজধানীতে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করেছে। তারা রাজনীতিতে তাত্পর্য্যপূর্ণ পরিবর্তন চায়। মুস্তাফা জানান, বুতেফ্লিকা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মনোয়নপত্র কিনেছেন। ফলে প্রেসিডেন্ট পদ থেকে তার পদত্যাগে রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে না। আর এই নতুন সরকারকেও কেউ মেনে নেবে না। ফলে বিক্ষোভও অব্যাহত থাকবে। -রয়টার্স