ভেনিজুয়েলায় স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর দায়মুক্তি বাতিল করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার এই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এর ফলে গুয়াইদোকে গ্রেপ্তারেরর আশংকা বাড়ছে। সুপ্রিম কোর্ট বলেছে, ভ্রমণ নিষেধাজ্ঞা লংঘন করেছেন গুয়াইদো। তাই তিনি পার্লামেন্টারি ইমিউনিটি (সংসদীয় দায়মুক্তি) পেতে পারেন না। গুয়াইদো সমপ্রতি আদালতের নিষেধাজ্ঞা লংঘন করে ল্যাতিন আমেরিকার কয়েকটি দেশ সফর করেন। ধারণা করা হচ্ছে, গুয়াইদোবিরোধী সাংবিধানিক পরিষদ আদালতের নির্দেশনাকে সমর্থন দেবে। এর ফলে তাকে যে কোনো সময় গ্রেপ্তারও করা হতে পারে। এর আগে গুয়াইদোকে ১৫ বছরের জন্য সরকারি কাজে নিষিদ্ধ করেছিল সুপ্রিম কোর্ট। তার চিফ অব স্টাফকে সন্ত্রাসবাদের অভিযোগ গ্রেপ্তারও করা হয়েছে। গুয়াইদোর স্ত্রী ফেবিয়ানা রোসালেস জানিয়েছেন, তিনি তার স্বামীর নিরাপত্তা নিয়ে শংকিত। - সিএনবিসি
