‘প্রবাসীদের মধ্যে বাংলা বইয়ের কদর আরও বৃদ্ধি পেয়েছে’

আপডেট : ১৩ মে ২০১৭, ১৬:৩৪
দেশের বাইরে, প্রবাসে বাঙালিদের মধ্যে বাংলা বইয়ের কদর আরও বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গেও বাংলাদেশের বইয়ের চাহিদা বেড়েছে, তেমনি বাজারও তৈরি হয়েছে। এই ইতিবাচক কথা বলেছেন, জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সহসভাপতি এবং আহমদ পাবলিশিং হাউজের মেছবাহউদ্দীন আহমদ।
 
তিনি আজ ইত্তেফাককে বলেন, আমরা কলকাতা ছাড়াও কয়েক বছর ধরে লন্ডনে বাংলা বইমেলা করছি। মধ্যপ্রাচ্যে একটি মেলা করার জন্য তারা আমাদের সাথে আলোচনা করছেন। পাশাপাশি আমরা নিউ ইয়র্ক এবং টরন্টোতেও বাংলা বইমেলার কথা ভাবছি, খতিয়ে দেখছি। এই দুই শহরে এখন লাখ লাখ বাঙালি। ঢাকায় গিয়ে এই বিষয়টা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবো।
 
মেছবাহ উত্তর আমেরিকায় সফরকালে আরও বলেন, ইতোমধ্যে ফ্রাংকফুর্ট বইমেলায় আমরা আন্তুর্জাতিক ভাবেও IPAএর সঙ্গে যুক্ত হয়েছি। এ ভাবেই সৃজনশীল বিশ্ব বাজারে একটু একটু করে স্থান করে নিচ্ছি।
 
ইত্তেফাক/এমআই