গতকাল শনিবার টরন্টোতে তৃতীয় বারের মতো শুরু হলো ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’। আনুষ্ঠানিকতার পর গান করেন কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। তারা আজও মঞ্চ মাতাবেন। এছাড়া ফেস্টিভ্যাল অংশ নিচ্ছেন নায়ক ফেরদৌস, রয়েল পাবলিশার্সের প্রকাশক জামাল উদ্দিন আহমেদ।
প্রথম পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি, ড. অমিত চাকমা, ড. মোজাম্মেল খান, শহিদুল ইসলাম মিন্টু প্রমুখ।
সাপ্তাহিক বাংলামেইল আয়োজিত তৃতীয় বাংলাদেশ ফেস্টিভ্যাল উপলক্ষে ইতোমধ্যে শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, টরন্টো সিটি মেয়র জন টরি, অন্টারিও’র প্রিমিয়ার ক্যাথলিন উইন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কানাডা অন্টারিও’র ইমিগ্রেশন ও সিটিজেন মিনিস্টার ল্যরা অ্যালবেনিজ, কানাডা অন্টারিও’র এডুকেশন মিনিস্টার মিটজি হান্টার, স্কারবোরো সাউথ ওয়েস্টের সংসদ সদস্য বিল ব্লেয়ার এমপি, বিচেস-ইস্ট ইয়র্কের সংসদ সদস্য ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপি, এবং অন্টারিও কনজারভেটিভ পার্টির প্রধান প্যাট্রিক ব্রাউন এমপিপি।
ইত্তেফাক/কেকে
