ধর্ষকদের শাস্তির দাবিতে চবিতে মানববন্ধন

আপডেট : ১৪ মে ২০১৭, ১৭:৫৯
 
সাম্প্রতিক সময় থেকে শুরু করে দেশের বিভিন্ন সময়ে সংগঠিত ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে চবি'র শহীদ মিনারে তারা এ মানববন্ধন করেন।
 
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সমাজের কিছু নগ্ন রূপের মানুষ রয়েছে যারা অর্থ ও টাকার বিনিময়ে যা ইচ্ছে তা করছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কোন ধরনের ব্যবস্থা নেয় না। বরং যারা এসব ঘটনার শিকার হয় তাদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা হতে হয়। যতদিন পর্যন্ত আমরা এই নগ্ন রূপের মানুষদের বের করতে না পারবো ততদিন এরকম হাজার হাজার ধর্ষণের শিকার হতে হবে। এসব থেকে মুক্তির জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
 
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বিভাগের শিক্ষার্থী আব্দুলাহ আব্বাসের সঞ্চালনায় মানববন্ধনের উপস্থিত ছিলেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আলী আর রাজী, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড.নাসির উদ্দিন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মাছুম আহমেদ, রসায়ন বিভাগের প্রফেসর ড. তাপশী ঘোষ রায় সহ প্রমুখ।
 
ইত্তেফাক/জামান