সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে নোয়ারাই ইউনিয়নের বড়গল্লা ও উলুরগাও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত লোকমান আহমদকে (২৫) ছাতক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়। লোকমান আহমদ উলুরগাও গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার পুত্র। সংঘর্ষে আহত সেলিম মিয়াকে(২৬) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মতিউর রহমান (৩২), আলাল মিয়া (২২), আব্দুল কাদির (৩০), আব্দুল হান্নানসহ (৪৫) আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
ইত্তেফাক/ইউবি
