নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ মহাসড়কের শান্তিপুর নামক স্থানে ব্যাটারি চালিত অটো রিকশা ও বালু ভর্তি লড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও দুইজন।
এলাকাবাসী ও দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে শান্তিপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অটো রিকশার চালক উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মৃত আ. আজিজ খাঁর পুত্র লালচাঁন খাঁ (৪২) এবং অটো রিকশার যাত্রী পূর্বধলা উপজেলার লাটুরিয়া গ্রামের আ মালেকের পুত্র আজিজুল হক (৪৬) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন নিহত যাত্রী আজিজুল হকের স্ত্রী ও এক সন্তানসহ দুইজন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরো পড়ুন: বান্দরবানে গোলাগুলিতে সন্ত্রাসী নিহত
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান সড়ক দুর্ঘটনার কথা স্বীকার করেছেন।
ইত্তেফাক/অনি
