রাশিয়া আওয়ামী লীগের স্বাধীনতা দিবস পালন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৫:৪৬

স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে রাশিয়া আওয়ামী লীগ। মস্কোর একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

আলোচনায় সভায় বক্তারা বলেন, বাঙালিরা তদানীন্তন পাকিস্তানের অধীনে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে বৈষম্যের শিকার ছিলেন। এই বৈষম্য থেকে বাঙালি জাতিকে মুক্তি প্রদানের জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে নয় মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু বাঙালিকে অর্থনৈতিক মুক্তি প্রদানের জন্য কাজ শুরু করেছিলেন। কিন্তু অল্প সময়ে তিনি এ কাজ সমাপ্ত করতে পারেননি।

বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অসমাপ্ত কাজ সমাপ্ত করে একটি সুখী-সমৃদ্ধ দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ এখন একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে এবং ২০৪১ সালে মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

আরো পড়ুন: ৪০ বাসযাত্রীর প্রাণ বাঁচলো গাছে

আলোচনা সভায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নসহ বিভিন্ন দেশের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। একাত্তরের পরাজিত শত্রুরা বাংলাদেশকে বারবার পিছনে নিয়েছে বলে উল্লেখ করা হয়।

রাশিয়া আওয়ামী লীগের সভাপতি ডা. মোতালিব পাটওয়ারী বাহারের সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রকৌশলী মো. হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মনোয়ার হোসেন সিআইপি, সহ-সভাপতি ড. শেখ হাবিবুর রহমান, প্রবীর কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বারেক কায়সার প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ