নিউইয়র্কে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টরকে সংবর্ধনা

আপডেট : ১৭ মে ২০১৭, ১২:০০
 
'বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অসাধারণ অবদান রাখছে প্রবাসীরা। উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে কার্যকর ভূমিকা রাখতে আগ্রহী তারা। তাই বিনিয়োগকে সহজ করতে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করে প্রবাসীরা।' যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন গ্রেটার রিডিংয়ের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মো. আতাউর রহমান কুটিকে নিউইয়র্কে দেয়া এক সংবর্ধনা সভায় এ কথা বলেন তিনি।
 
স্থানীয় সময় ১৫ মে রাতে নর্থ ব্রঙ্কসের মজা রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মৌলভীবাজার জেলাবাসী। কমিউনিটি অ্যাক্টিভিস্ট সৈয়দ সিদ্দিকুল হাসানের সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঙালী কালচারাল এসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবদুর রউফ, আজমল হোসেন খান, হাজী আবদুল মুসাব্বির, সমেজ আহমেদ চৌধুরী, সামছু মিয়া, আবদুল আলিম, লেবু মিয়া প্রমুখ।
 
বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহবান জানিয়ে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার নেতা মো. আতাউর রহমান কুটি বলেন, বিনিয়োগকে সহজ করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। প্রবাসীরা যাতে নির্ভয়ে দেশে বিনিয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। বিনিয়োগে আগ্রহীরা যাতে হতাশ না হয়, সে খেয়ালও রাখতে হবে সরকারকে। প্রবাসীরা একযোগে এগিয়ে আসলে বাংলাদেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব। অনুষ্ঠানে মো. আতাউর রহমান কুটিকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
অনুষ্ঠানে মৌলভীবাজার প্রবাসীরা জেলার প্রাচীন বিদ্যাপীঠ আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়কে মহাবিদ্যালয়ে উন্নীত করার লক্ষে অনুদান সংগ্রহের কথা জানিয়ে প্রবাসীদের অর্থায়নে একটি নতুন ভবণ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। তারা এজন্য সংবর্ধিত অতিথিসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।