ইত্তেফাক অনুশীলন কচি-কাঁচা স্কুলে স্কুলে

আপডেট : ১৭ মে ২০১৭, ১৯:০২
শিশু কিশোরদের সৃজনশীলতা বিকাশে ‘একটা ছবি দেখাও এঁকে, তুমিই সেরা সবার থেকে’ এবং লেখার খেলায় অংশ নাও, সেরা লেখক হয়ে যাও- এই দুই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী চলছে ইত্তেফাক অনুশীলন কচি-কাঁচা স্কুলে স্কুলে। 
 
এরই অংশ হিসেবে আগামী ২০মে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ও ২১মে পূর্ব আরাজী চন্ডিপুর সদর হাই স্কুলে অনুষ্ঠিত হবে দৈনিক ইত্তেফাক ও এটুআই এর যৌথ উদ্যোগে লেখা ও আঁকা প্রতিযোগিতা, ডকুমেন্টরি তৈরি ও কিশোর বাতায়ন পরিচিতি ও সদস্যকরণ। লেখা ও আঁঁকার বিষয় ‘আমার স্বপ্নের বাংলাদেশ ২০৪০। ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেবে। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। 
 
ইত্তেফাক/এমআই