আগামীকাল শুক্রবার বিকেল ৫টায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী কাজী গিয়াসউদ্দিনের ‘ওয়ার্ক অব ক্রিয়েশন’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনীর আয়োজনের মধ্যদিয়ে নববিন্যাসে সজ্জিত বেঙ্গল শিল্পালয়ের দ্বার উন্মোচন করা হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইযুমি। বেঙ্গল শিল্পালয়ে (বাড়ি :৪২, রোড :১৬, শেখ কামাল সরণি, ধানমন্ডি) প্রদর্শনীটি আগামী ১৮ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
