যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বিশ্ববিদ্যালয় চ্যান্সেলরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপাচার্য বলেন, সরকার ঘোষিত ভিশন-২০২১ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য দক্ষ মানবসম্পদ প্রয়োজন। এজন্য এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তোলা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আজ শনিবার বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দেখার সুযোগ হয়নি। অধ্যাদেশে এটা রাজনীতিমুক্ত ক্যাম্পাস হলে এখানে এককভাবে কেউ রাজনীতি করতে পারবে না। আর রাজনীতির অধিকার থাকলে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল সংগঠন অবশ্যই রাজনীতির সুযোগ পাবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন, রেজিস্টার প্রকৌশলী মো. আহসান হাবীব, বিভিন্ন বিভাগের ডীন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআর/ইউবি
