স্বাধীনতা দিবসে মনোজ্ঞ ডিসপ্লে

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৯:২২

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে লিটল স্কলার্স একাডেমি ডিসপ্লেতে প্রথমস্থান ও কুচকাওয়াজে দ্বিতীয় স্থান অর্জন করেছে। গত ২৬ মার্চ সকালে ৫ মিনিটের ডিসপ্লেতে (ছোট্ট নাটিকা) বিচারকরা এ ঘোষণা দেন। জানা যায়, এদিন সকালে ২ শতাধিক শিক্ষার্থী সারিবদ্ধভাবে দীপ্তবাংলা পাদদেশে পৌঁছে সকল শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে। পরে কুচকাওয়াজে দ্বিতীয় স্থান অর্জন ও ড্রামবেলে অংশগ্রহণ করার পর ডিসপ্লেতে অংশগ্রহণ করে। সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিচারক হিসেবে এ রায় প্রদান করেন।